বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বাদ আসর পৌরশহরের দেবগ্রামের প্রয়াত বিএনপি নেতা খায়রুল বাসারের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আখাউড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য খোকন মোল্লা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন ছিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের আহসান।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন খান সোহাগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইয়ার হোসেন শামিম, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শেখ আমজাদ হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন জলিল, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি রাসেল মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ।
দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
