ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার মামলায় এক আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিনুল ইসলাম চারজনকে আদালতে হাজির করে শুটার জিন্নাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা এবং তিন আসামির রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি জিন্নাত’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
