৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, আবেদন যেভাবে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

বেসরকারি শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি অনুসারে, দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) ৬৭ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। 

এর আগে গত ৪ জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।  ওই বিজ্ঞপ্তিতে মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) নিম্নবর্ণিত শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে e Application আহবান করা হচ্ছে। স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ এবং কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ ১০ জানুয়ারি ২০২৬ হতে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।

আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ : ০৪ জুন ২০২৫ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ০৩ (তিন) বছর (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী কর্মরত ইনডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না।

শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত