মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার উথলী সংযোগ মোড়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
অভিযানে বিভিন্ন যানবাহন তল্লাশি করে অতিরিক্ত ভাড়া আদায়, গতিসীমা লঙ্ঘন এবং কাগজপত্র না থাকার অভিযোগে দুইটি মামলায় মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শিবালয় থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ অভিযান চলাকালে সহায়তা প্রদান করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা উদ্দেশ্যেই এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
