কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ লাখ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের মন্ডলবাড়ি ঘাট ও থানাঘাট এবং সল্লা ইউনিয়নের কামাক্ষা ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৭ টার দিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে চারজন ব্যক্তির বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে মোট চার লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত