সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে সাভারের আশুলিয়ার আউকপাড়া আর্দশ গ্রামে এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের আশুলিয়ার জামতলা বেলমা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জনি ও আশুলিয়ার আউকপাড়া মহল্লার মৃত জালাল উদ্দিনের ছেলে অপু। তার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সংক্রিয় সদস্য ছিলেন।

পুলিশ জানায়, সাভারের আশুলিয়ার আউকপাড়া আর্দশ গ্রামে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুবলীগের সংক্রিয় সদস্য আনোয়ার ও অপুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃত আনোয়ারের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা মামলাসহ চারটি মামলা এবং অপুর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও  মারধরসহ বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে।  

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আনোয়ার এবং অপুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত