সিংড়ায় শীতবস্ত্র নিয়ে গ্রাম-গঞ্জে ছুটছেন ইউএনও

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

নাটোরের সিংড়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র নিয়ে গ্রাম-গঞ্জে ছুটে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। দিন-রাত শীতবস্ত্র নিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন তিনি।

মঙ্গলবার রাতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নে তৃতীয় লিঙ্গের বাসিন্দা এবং মহেষচন্দ্রপুর এলাকার প্রতিবন্ধী ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু।

শীতবস্ত্র বিতরণকালে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘শীত মৌসুমে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি কষ্টে থাকে। সেই কথা বিবেচনা করেই আমরা গরম কাপড় নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি। যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্য। যতদিন শীত থাকবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত