আচরণবিধি লঙ্ঘনের দায়ে মিন্টুর ভাইকে জরিমানা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

ফেনী-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে দাগনভূঞা উপজেলায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৌশুল্লা গ্রামে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে উঠান বৈঠক করে ভোট চান দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও তার স্ত্রী শাহিনা আকবর। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করেন দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহাম্মদ ডিপলু।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম বলেন, ‘ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার অপরাধে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত