নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস ব্যবসায়ী বিপ্লব কুমার রায় (৫৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিপ্লব কুমার ৩২ বংশাল রোড এলাকার মৃত বিধু ভূষন রায়ের পুত্র।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিপ্লব বৃহস্পতিবার রাত ৬টা ৫৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে অসাবধানতাবশত কাটা পড়েন। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। নিহতের পরিবার রেলওয়ে ফাঁড়িতে এসে বিষয়টি জানানো হয়েছে। লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত