মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের প্রেক্ষিতে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে গোপালগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্লার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিয়াজ সারোয়ার মোল্লার মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি কাগজ জমা দিতে দেরি হওয়ায় তার মনোনয়নপত্র নিদিষ্ট দিনে জমা নেননি জেলা রিটার্নিং কর্মকর্তা। যে কারণে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করেন। এর পেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
এসময় প্রার্থী ও তার সমর্থক, জেলা নির্বাচন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
