পটুয়াখালী-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় নেতা ডা. আবদুল ওহাব মিনার মনোনয়ন পেয়েছেন।
দলের সংশ্লিষ্টরা জানায়, নির্বাচনে সম্মিলিতভাবে অংশ নেওয়ার কৌশলের অংশ হিসেবে পটুয়াখালী-১ আসনে এবি পার্টির প্রার্থীকে চূড়ান্ত করা হয়। ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করায় জোটের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে।
ডা. আবদুল ওহাব মিনার দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজে অংশ নিয়ে আসছেন।
