রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকার একটি বাসায় এসি মেরামতের সময় বিস্ফোরণে আকিব ইসলাম (২০) নামে এক ইলেকট্রিশিয়ান আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কোনাপাড়া আলআমিন রোডে এই ঘটনা ঘটে।
আহত আকিবের বড় ভাই মো. বাবুল জানান, আকিব এসি মিস্ত্রী। বাসা মেরুল বাড্ডায়। সকালে কোনাপাড়া এলাকায় কাজে গিয়েছিলেন। সেখানে এসি মেরামতের সময় বিস্ফোরণ ঘটে। এতে আকিবের মুখে, মাথায় ও মুথনিতে আঘাত লাগে। ঘটনার পর তার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন আকিব।
