ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদে বাদ জোহর তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে তাকে দাফন করা হয়।
শুক্রবার (১৫ জানুযারি) রাত সোয়া ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব জানায়, সাংবাদিক মো.জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়।
এদিকে তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
