চ্যাটজিপিটির অনুবাদের নতুন টুলে যেসব সুবিধা পাবেন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

‘চ্যাটজিপিটি ট্রান্সলেট’ টুল চালু করেছে ওপেনএআই প্ল্যাটফর্ম। এটি ব্যবহারকারীদের একই লেখাকে ভিন্নভাবে অনুবাদ করার সুযোগ প্রদান করবে। এই টুলের মাধ্যমে সহজেই যেকোনো ভাষার লেখা ৫০টিরও বেশি ভাষায় অনুবাদ করা সম্ভব হবে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নতুন এই টুলের কাজের ধরন গুগল ট্রান্সলেটরের মতো একই মনে হলেও কার্যকারিতার দিক থেকে চ্যাটজিপি ট্রান্সলেটটি খানিকটা আলাদা বলে জানিয়েছে ওপেনআই।

প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, প্রাথমিকভ্যাবে চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটির ওয়েব সংস্করণ চালু হয়েছে। চ্যাটজিপিটিতে আগে থেকেই নানা ভাষায় অনুবাদের সুবিধা থাকলেও এর ট্রান্সলেট টুলটি একদমই আলাদাভাবে ব্যবহার করা যাবে। চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলে কাজের ভিন্নতা অনুযায়ী অনুবাদের ভাষার ধরন নির্ধারণ করা যায়।

এতে করে ব্যবহারকারীরা চাইলে তাদের প্রয়োজনীয় একই লেখা ব্যবসায়িক ও আনুষ্ঠানিক ভঙ্গিতে, শিশুদের উপযোগী ভাষায় কিংবা শিক্ষামূলক কাজের ধরন অনুযায়ী অনুবাদ করতে পারবেন। অর্থাৎ, টুলটি ব্যবহার করে অনুবাদ করে এক ভাষা থেকে অন্য ভাষা করার পাশাপাশি চাইলে বার্তার উদ্দেশ্য ও পাঠকের ধরনকে গুরুত্বারোপ করা হয়েছে। যা বর্তমানে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে নেই। যেমন, ব্যবসায়িক বা আনুষ্ঠানিক ভঙ্গিতে, শিশুদের জন্য উপযোগী ভাষায় অথবা শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা অনুবাদ করতে পারবেন। এর মানে, চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটি শুধু ভাষা পরিবর্তনই নয়, বরং বার্তার উদ্দেশ্য এবং পাঠকের ধরনকে গুরুত্ব দিয়ে অনুবাদ করে।

এখন পর্যন্ত, টুলটি তিন ধরনের অনুবাদ প্রদানের ঘোষণা দিয়েছে, যদিও ছবি অনুবাদের সুবিধা এখনও উপলব্ধ নয়। বর্তমানে ডেস্কটপ সংস্করণে শুধুমাত্র লিখিত টেক্সট অনুবাদ করা যাবে। ডকুমেন্ট, হাতের লেখা, ওয়েবসাইট বা সরাসরি চ্যাটের অনুবাদ এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।

এছাড়া, ওপেনএআই সম্প্রতি 'ফরম্যাটিং ব্লকস' নামে একটি নতুন পরিষেবা চালু করেছে, যা একটি ছোট এডিটর টুলবার। এটি চ্যাটজিপিটির রিচ টেক্সট অংশে যেমন ই-মেইল বা লেখার খসড়ায় লেখার কোনও অংশ সিলেক্ট করলে অটোমেটিক্যালি চালু হয়ে ব্যবহারকারীদের দ্রুত সম্পাদনার সুযোগ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত