তিতাসে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা-মদসহ আটক ৩

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, বিয়ার ও বিদেশি মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গোপালপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে ইয়াবাসহ একজন এবং গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে বিয়ারসহ ৩ জনকে আটক করা হয়।

অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা, ২১০ ক্যান ভারতীয় বিয়ার, একটি বিদেশি মদের বোতল এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে শাহপরান (২৭), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৭) এবং গোপালপুর গ্রামের মো. নসু মিয়ার ছেলে মো. রবিউল (৩২)।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার রাতে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ রবিবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত