ঢাকা চলচ্চিত্র উৎসবের শেষদিনের সিনেমা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:২১ পিএম

আজ ১৮ জানুয়ারি পর্দা নামছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। অন্যান্য দিনের মতো সমাপনী দিনেও প্রদর্শিত হবে বাংলাদেশে কয়েকটি চলচ্চিত্র। 

তার মধ্যে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও লোকনাট্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘বেহুলা দরদী’  প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরে। এছাড়াও একই ভেন্যুতে সন্ধ্যা৭টায় দেখানো হবে চিত্রনায়িকা দীঘি অভিনীত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। 

এছাড়া জাতীয় জাদুঘরে বেলা বেলা ৩টায় রয়েছে সিনেমা ন্যানি (যুক্তরাষ্ট্র), তেমেতভ : দ্য ফরগটেন হিরো (উজবেকিস্তান), হোয়্যার ইজ মাই ফাদার (দক্ষিণ কোরিয়া)। 

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে  বেলা ৩টা: দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড (যুক্তরাষ্ট্র); বিকেল ৫টা: লা প্রিমিয়ার ইমেজ (গ্রিস), রাত্রিযাপন (ভারত)। 

লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকতে বিকাল ৪টায় থাকছে ইরানের ‘উইদাউট মি’ ও সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমাটি প্রদর্শিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত