পিরোজপুরের ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টি (জেপি)র কমিটি গঠনের একমাস যেতে না যেতেই দুই সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ প্রায় ৬ শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী দলের (বিএনপি) যোগদান করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার চড়খালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দল পরিবর্তন করেন।
দল পরিবর্তন করা জেপির অন্য নেতা হলেন জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার ও বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার।
এ সময় বিএনপির পক্ষ থেকে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবুসহ পিরোজপুর জেলা বিএনপির নেতারা।
