ভারতের অনুসরণে বাংলা‌দে‌শের ঋষিকুম্ভ মেলা শুরু শুক্রবার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

বাংলা‌দে‌শের একমাত্র ঋষিকুম্ভ মেলা চট্টগ্রা‌মের ঐতিহ্যবাহী বাঁশখালীর ঋষিধামে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) থে‌কে শুরু হবে। ভারতের অনুসরণে এই মেলা ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ ‌দিনব‌্যাপী চলবে। এ উপল‌ক্ষে স্থানীয় সাংবা‌দিক‌দের সঙ্গে মত‌বি‌নিময়সভা করেন মেলার প্রস্তুতি ক‌মি‌টির সদস‌্যরা।

ভারতের কুম্ভমেলার অনুসরণে বাংলাদেশে এই মেলার প্রবর্তন করেন জগৎগুরু শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ। প্রতি ৩ বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হয়।

মত‌বি‌নিময়কা‌লে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহ্বায়ক অ্যাড‌ভো‌কেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ, শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, অবসরপ্রাপ্ত শিক্ষক খোকন চক্রবর্তী, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভো‌কেট কাঞ্চন বিশ্বাস, মহিলা শাখার সভানেত্রী শ্রীমতি পান্না পাল, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি গুহ, বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ, পরিষদ কর্মকর্তা দোলন দাশ, নারায়ণ মল্লিক, রুহিতোষ দেবনাথ, ক্লিনটন দাশ, সুমন দেব, অমিত বিশ্বাস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত