শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের গেস্ট হাউজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটি।
পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আনোয়ারুল হাসান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি মো. দিদার হোসেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রশিদ বাচ্চু, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. দিদার হোসেন, আজিজুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিক আহমেদ চৌধুরী (অপু), নুর মোহাম্মদ, মো. মুশিউর রহমান লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতাপরবর্তী বাংলাদেশ গঠনে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।