গুলশান থেকে তরুণী গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:১২ এএম

রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার ২য় তলায় বি-২ ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

সাদিয়া রহমান মীম (২৭) ওই এলাকায় থাকতেন। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিমপাড়া। বাবা মৃত শহীদ আলী। তিনি ঢাকার একটি বারে নাচ করতেন। তার পার্লারের ব্যবসা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম জানান, শনিবার দিবাগত রাতে সংবাদ পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে সাদিয়া রহমান মীম নামে ওই তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তরুণীর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ।

তিনি জানান,পশ্চিম কালাচাঁদপুরে ওই ফ্ল্যাটে মীমের সঙ্গে আরেক তরুণী থাকতেন। কিন্তু মরদেহ উদ্ধারের সময় সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যায়নি। বিস্তারিত ঘটনা তদন্তের পর জানা যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত