জানালেন প্রেস সচিব 

বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আজ মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।

বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

বুধবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে জানান, পাবনা-১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত