রাজধানীর খিলগাঁও এলাকায় নির্মীয়মান ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সালমান (১২) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে খিলগাঁও সি ব্লক রংধনু বিল্ডার্সের ১০ তলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, শিশুটির মাথায় আঘাত রয়েছে। তার নাম ছাড়া আর কোনও ঠিকানা পাওয়া সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যেকোনও সময় বহুতল ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে মারা যায় সে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
