প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

বুধবার (২১ জানুয়া‌রি) তাদের মধ্যে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ঢাকার মা‌র্কিন দূতবাস।

মা‌র্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

সাক্ষাতে তারা বিচার বিভাগের জন্য পরিকল্পনা এবং দুই দেশের নিরাপত্তা আরও জোরদার করতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

গত ১৫ জানুয়া‌রি রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দিনের কা‌ছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত