মহর্ষি মনোমোহনের ১৪৮তম শুভ আবির্ভাব দিবস ১০ মাঘ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম

আগামী ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার সর্বধর্ম অবতার শ্রীশ্রীমৎ আচার্য আনন্দ স্বামীজীর একনিষ্ঠ শিষ্য, মলয়া সংগীত-স্রষ্টা মহর্ষি মনোমোহন-এর ১৪৮তম শুভ আবির্ভাব উৎসব ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাতমোড়া গ্রামের আনন্দ আশ্রমে উদযাপিত হবে। সেখানে সব ধর্মগ্রন্থ পাঠ এবং সর্বধর্ম সংগীত, ভক্তিমূলক ও মলয়া সংগীত পরিবেশিত হবে। অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আনন্দ আশ্রমের অধ্যক্ষ সাধ্বী শঙ্করী দত্ত ও সেক্রেটারি বিনয় দেবনাথ। বিজ্ঞপ্তি    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত