পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি―মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়। আসুন জেনে নিই রাশিফলে কেমন যাবে আপনার আজকের দিন।
মেষ রাশি
বাড়িতে দায়িত্ব কিছুটা বাড়তে পারে। অফিসে কাজের চাপ বাড়বে।
বৃষ রাশি
কঠোর পরিশ্রমের জন্য ভালো ফলাফল পাবেন। অফিসে অনেক দিনের পড়ে থাকা কাজ সম্পন্ন করা যেতে পারে।
মিথুন রাশি
ব্যবসায় ধীরে ধীরে অগ্রগতি হবে। কোনও কাজে প্রতিবেশীদের কাছ থেকে সমর্থন পাবেন।
কর্কট রাশি
বাড়ির অশান্তি মনের ওপর চাপ সৃষ্টি করবে। অফিসে কোনও বিশেষ কাজের ভার পড়বে।
সিংহ রাশি
ব্যবসার ক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ হওয়ার সম্ভাবনা। শেয়ারে আয়ের ক্ষেত্র আগের থেকে কিছুটা উন্নত।
কন্যা রাশি
ব্যবসায় হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। তাতে রাগ বাড়বে অতি মাত্রায়।
তুলা রাশি
পরিবারের সকলে মিলে কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা। স্বামী-স্ত্রীর মধ্যে অকারণ কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা।
বৃশ্চিক রাশি
স্বাস্থ্য খুব ভালো থাকবে বলে মনে হচ্ছে। প্রেমপ্রীতির ক্ষেত্রে এই দিনটা অশান্তির মধ্যে দিয়ে অতিবাহিত হবে।
ধনু রাশি
ব্যবসাক্ষেত্রে কোনও ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনও কাজের জন্য প্রতিবেশীর কাছে সম্মানিত হতে পারবেন।
মকর রাশি
ব্যবসায় অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে দিনটি শুরু হওয়ার আশঙ্কা। তবে কোনও সংবাদ বা যোগাযোগ অর্থ আগমনের পথ করে দেবে।
কুম্ভ রাশি
সকালের দিকে কারও বিশেষ অনুরোধ রক্ষা করতে অনেক সময় নষ্ট হওয়ার আশঙ্কা। মা-বাবার সঙ্গে মন্দিরে যেতে পারেন।
মীন রাশি
ব্যবসায় কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভে উন্নতি। নববিবাহিতেরা কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন।
