নারায়ণগঞ্জ

সাড়ে ২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২০ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।  

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়নগঞ্জের ফতুল্লার শিবুমার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় ওই  এলাকায় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানসহ এক পাচারকারীকে আটক করা হয়।

জব্দ মালামাল বংশাল সার্কেল কাস্টমসে এবং পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটক পাচারকারীর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত