প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে অ্যাস্টন ভিলার টেকনিক্যাল এরিয়ার দিকে পানির বোতল ছোড়ার ঘটনায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) চেলসি ফুটবল ক্লাবকে ১ লাখ ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এফএ।
গত বছরের ২৭ ডিসেম্বর স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে পরাজিত হয় চেলসি। ম্যাচ শেষ হওয়ার পর ভিলার জয় উদযাপনের সময় চেলসির টেকনিক্যাল এরিয়া থেকে একটি প্লাস্টিকের পানির বোতল ছোড়া হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার তদন্ত শেষে স্বাধীন একটি নিয়ন্ত্রক সংস্থা চেলসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। অভিযোগ স্বীকার করায় ক্লাবটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে এফএ। এর আগে চলতি মাসের শুরুতে চেলসির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ছোড়া বোতলটিতে পানি ছিল।
ঘটনার বিষয়ে ম্যাচ রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল তার প্রতিবেদনে লেখেন, ‘আমি জানতে পারি যে চেলসির টেকনিক্যাল এরিয়ার একজন অজ্ঞাত সদস্য অ্যাস্টন ভিলার টেকনিক্যাল এরিয়ার দিকে একটি প্লাস্টিকের পানীয় বোতল নিক্ষেপ করেছেন।’
বিসিবির আপিল শুনবে না ডিআরসি, শনিবারই বিকল্প স্কটল্যান্ডের নাম ঘোষণা!