কমার একদিন পর ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৫৭ হাজার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

দেশের বাজারে কমার একদিন পরই আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার (২৬ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার দেশের বাজারে কয়েক দফা দাম বাড়ার পর কমেছিল সোনার দাম। সেদিন ভরিতে দাম কমে ৩ হাজার ১৪৯ টাকা পর্যন্ত যার ফলে ২২ ক্যারেট সোনার মূল্য ছিল ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত