ডিএনসিসি প্রশাসককে দুদকে তলব

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ জানুয়ারি) দুদক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের নভেম্বর মাস থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক।

অনুসন্ধানে অভিযোগের বিষয়ে প্রাথমিক কিছু তথ্য-প্রমাণ পাওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত