নির্বাচনে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি যতদিন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন নির্বাহী আদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান টানা চার দিন বন্ধ থাকবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার, এর সঙ্গে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। 

শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করে গত রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। 

ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত