মিনেসোটা হত্যাকাণ্ডে হোয়াইট হাউজের সুর পরিবর্তন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে আইসিইউ নার্স এলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রাথমিক প্রতিক্রিয়ার পরে তার প্রশাসনের পন্থা বদলেছেন। শুরুতে ফেডারেল এজেন্টদের এই ঘটনায় ট্রাম্প প্রশাসন কঠোরভাবে রুখে দাঁড়িয়েছিল। ঘটনার প্রাক্কালে নার্স প্রেটিকে ভয়ংকর ও ঝুঁকিপূর্ণ  আখ্যা দেওয়া হয়। তবে ভিডিও ফুটেজ ও জনমত প্রকাশের পর হোয়াইট হাউসের ভাষায় পরিবর্তন এসেছে এবং পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।  

ট্রাম্প সোমবার (২৬ জানুয়ারি) ঘোষণা করেন, তিনি সীমান্ত উপদেষ্টা টম হোম্যানকে মিনেসোটায় পাঠাচ্ছেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। তিনি প্রেটির মৃত্যু 'দুঃখজনক' হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া ট্রাম্প মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের সঙ্গে ফলপ্রসূ ফোনালাপের কথাও জানান।

দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে মার্কিন নাগরিক নিহত হয়েছে। বিষয়টি নিয়ে দুই দলের সিনেটর ও স্থানীয় নেতারা তদন্তের দাবি জানিয়েছেন।  

জনগণের মধ্যে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং আইসিই এর পদক্ষেপ নিয়ে অসন্তোষ বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক চাপের মুখে হোয়াইট হাউসের ভাষায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত