বিবাহিত নারীদের জন্য ঐশ্বরিয়ার উপদেশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

দাম্পত্য জীবনে ছোট ছোট সিদ্ধান্ত কিংবা কথার ওপর নির্ভর করে অনেক শান্তি ও কলহ। ঝগড়ার পর কে আগে কথা বলবে, কে নিজেকে সংযত রাখবে এবং কে সম্পর্কটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেবে তাই হয়ে উঠে বড় প্রশ্ন। এই বাস্তবতার কথাই তুলে ধরলেন বলিউউডের সফল অভিনেত্রী ঐশ্বরিয়া  রাই বচ্চন। তার মতে, একজন বিবাহিত নারীর জীবনে অনেক মূল্যবান ব্যাপার হল ‘নীরবতা’।

 এই বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট হয় অভিনেত্রীর স্বামী অভিষেক বচ্চনের একটি মন্তব্যে। তিনি জানান, ঝগড়ার পর বেশির ভাগ সময় তিনিই আগে এগিয়ে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তাঁর ভাষায়, যেকোনো বিবাহিত পুরুষই জানেন, স্ত্রীরা সাধারণত আগে ‘সরি’ বলতে চান না। 

অভিষেক আরও বলেন, প্রতিটি বিবাহেই একটি অঘোষিত নিয়ম কাজ করে, স্ত্রীই সব সময় ঠিক। আর সেই বাস্তবতা মেনে নিয়ে স্বামীর দায়িত্ব হয় নিজের অহংকার সরিয়ে রেখে সম্পর্ক রক্ষা করা। এই কথার সূত্র ধরেই ঐশ্বরিয়া তার মন্তব্য করেন যে, একজন বিবাহিত নারীর জীবনে নীরবতার গুরুত্ব অপরিসীম। তার এই দৃষ্টিভঙ্গি জেদের নয়, বরং সম্পর্ক টিকিয়ে রাখার এটি একটি সুন্দর মাধ্যম ও সচেতন কৌশল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত