শুভশ্রীর রাজনীতির প্রশ্নে যা বললেন রাজ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে আবারও গুঞ্জন।  প্রশ্ন উঠেছে, রাজনীতিতে কি নাম লেখাতে চলেছেন অভিনেত্রী?  স্বামী রাজ চক্রবর্তী বর্তমানে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ হলেও শুভশ্রীকে কখনোই সরাসরি রাজনৈতিক ময়দানে দেখা যায়নি। বরাবরই অভিনয়, সংসার আর পরিবারকেই অগ্রাধিকার দিয়ে এসেছেন তিনি। 

তবে সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী অভিনীত ‘লক্ষ্মী এল ঘরে’ মুক্তির পর নতুন করে শুরু হয়েছে জল্পনা। অনেকেই ছবিটিকে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের একটি ডকুমেন্টারি ধাঁচের কাজ বলে মনে করছেন। এরপর স্পষ্টভাবেই তিনি জানান, শুভশ্রী রাজনীতিতে আসতে চাইলে অনেক আগেই সেই সিদ্ধান্ত নিতে পারতেন। রাজের কথায়, ‘এই মুহূর্তে আমাদের পরিবারে আমি রাজনীতিতে রয়েছি, আর আমাদের পেশা মূলত বিনোদন জগতের সঙ্গে যুক্ত। একসঙ্গে দু’জন রাজনীতিতে এলে সমস্যাই হবে।’ 

রাজ আরও বলেন, দিদিকে শুভশ্রী ব্যক্তিগতভাবে সম্মান করেন ঠিকই, কিন্তু তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই। আগামী এক বছরের জন্য শুভশ্রীর অভিনয়জগতের কাজ আগেই ঠিক করা রয়েছে। মুখ্যমন্ত্রীর অনুরোধেই তিনি ‘লক্ষ্মী এল ঘরে’ করেছেন, তবে সেটাকে রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত বলে মানতে নারাজ রাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত