পাঁচ বছর আগে করা রোনালদোর ভবিষ্যদ্বাণী সত্যি হলো

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাইকেল ক্যারিকের প্রত্যাবর্তন ইতিমধ্যেই ফুটবলবিশ্বের নজর কেড়েছে। তার অধীনে ইউনাইটেড ইতোমধ্যে্ই হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মতো দুই শীর্ষ দলকে। এই প্রেক্ষাপটে আবার আলোচনায় এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০২১ সালের একটি মন্তব্য।

সে সময় রোনালদো বলেছিলেন, 'মাইকেল ক্যারিক খেলোয়াড় হিসেবে ছিলেন টপ ক্লাস। আর সে একজন দুর্দান্ত কোচও হতে পারে। এই ছেলের পক্ষে কোনোকিছুই অসম্ভব নয়।'

এখন ক্যারিকের কোচিং ক্যারিয়ার রোনালদোর সেই কথারই বাস্তব প্রমাণ দিচ্ছে। ২০২১ সালে অন্তর্বর্তী কোচ ক্যারিকের অধীনে ইউনাইটেড ভিয়ারিয়ালের মাঠে ২–০ গোলের জয় এবং চেলসির বিপক্ষে ১–১ ড্র করেছিল। প্রতিটি ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা ও কৌশল প্রয়োগ করেছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিক।

ক্যারিক সাধারণত ৪-২-৩-১ ফরমেশন ব্যবহার করেন, প্রয়োজন অনুযায়ী প্রেসিং করেন এবং প্রতিপক্ষ ভেদে কৌশল বদলান। যে গুণগুলো তাকে একজন অসাধারণ মিডফিল্ডার বানিয়েছিল, সেই একই গুণ এখন কোচ হিসেবেও কাজে লাগাচ্ছেন তিনি। ইতোমধ্যেই তিনি দল সামলানোর দক্ষতা প্রমাণ করেছেন। সর্বশেষ আর্সেনালের বিপক্ষে জয়টি ছিল এমিরেটস স্টেডিয়ামে ইউনাইটেডের ২০১৭ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ জয়।

ওই ম্যাচে আর্সেনাল তিন গোল হজম করে, যা ২০২৩ সালের ডিসেম্বরের পর প্রথমবার। এর আগে তারা টানা ১২১ ম্যাচে কোনো প্রতিযোগিতায় দুই গোলের বেশি হজম করেনি। আরও একটি উল্লেখযোগ্য তথ্য হলো, এর আগেও ২০২১ সালের শেষে ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিক মিকেল আর্তেতার আর্সেনালকে ৩–২ গোলে হারিয়েছিলেন!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত