প্রচারের শুরু থেকেই দর্শকদের মন জয় করে আসা ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এবার নতুন রেকর্ড গড়ল। নাটকটি নিয়ে এক বিস্ময়কর তথ্য জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে ‘এটা আমাদেরই গল্প’ এখন পর্যন্ত প্রায় ২.৬ বিলিয়ন বা ২৬০ কোটি ভিউ অর্জন করেছে। এটি যা বাংলাদেশের ধারাবাহিক নাটকের ক্ষেত্রে এক বিরল রেকর্ডও!
রাজ জানান, সিরিজটির প্রতিটি পর্বই ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। অনেক পর্ব মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মিলিয়নের ঘরে পৌঁছেছে। এর ফলে এ ধারাবাহিক জনপ্রিয়তা ও দর্শকপ্রিয়তা দু’টাই অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছে।
এই সিরিজটি সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত হয়েছে এবং প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইতে প্রচারিত হয়। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নতুন পর্বগুলো মুক্তি পাচ্ছে।
টিভিতে আজ যা যা দেখবেন
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে যুবদল নেতা নাদিমের গণসংযোগ