মিয়া গোলাম পরওয়ার

‘না’ ভোট দিয়ে ফ্যাসিবাদ ফেরাতে চায় একটি মহল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘না’ তে যারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার বিকালের দিকে কসবা পৌর সভার টি আলী কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আতাউর রহমান সরকারের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হ্যাঁ পক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে আজাদীর পক্ষে ভোট দেওয়া, গোলামীকে প্রত্যাখ্যান করা, দুর্নীতিকে না বলা। এখন আমরা দেখতে পাচ্ছি সোশাল মিডিয়াতে কোন কোন দলের লোকেরা এখন না তে ভোট দিতে বলতেছে।

এসময় তিনি আরও বলেন, যারা ভোটের আগে চাঁদাবাজী করে, ক্ষমতা দখলের জন্য মানুষ খুন করে তাদের প্রতিশ্রুতি তাদের কালো টাকা তাদের মুখরোচক বলি এগুলো কি আপনারা বিশ্বাস করবেন এলোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।

কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ১১ জোটের প্রার্থী আতাউর রহমান সরকার, আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুইয়া, জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন খানসহ বিভিন্ন নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত