র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাঁর সম্মতির ভিত্তিতেই বাহিনীটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।
এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত র্যাব ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার এই নামটি বদলে ফেলা হচ্ছে।
র্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআইএফ’