চরমোনাই পীরের ১২ প্রতিশ্রুতি

ক্ষমতায় গেলে শরীয়া আইনকে প্রাধান্য দেবে ইসলামী আন্দোলন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় শরীয়া আইনকে প্রাধান্য দেবে ইসলামী আন্দোলন- এমন জানিয়েছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এমন মন্তব্য করেন।

এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারে নাগরিকের জরুরি সেবা নিশ্চিত করতে হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ৫ হাজার টাকা মাসিক ভাতা, যুবঋণ, কৃষিকার্ড, নারী পোশাককর্মীদের আবাসনসহ ১২ দফা বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চরমোনাই পীর বলেন, ‘আমাদের ইশতেহারের নামকরণ করা হয়েছে ‘‘জনপ্রত্যাশার ইশতেহার’’। কারণ মহান স্বাধীনতার যুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশার উন্মেষ ঘটেছে তা রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করার অঙ্গীকার নিয়েই আমাদের এই ইশতেহার।’

ইশতেহারে চরমোনাই পীর নাগরিকের জরুরি সেবা নিশ্চিত করতে ১২ দফা বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন। ঘোষিত ১২টি প্রতিশ্রুতির প্রথমটি হলো, প্রতি মাসে ৫ হাজার টাকা হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা প্রদান। এছাড়া প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার; ১৮ থেকে ২৪ বছরের যুবকদের জন্য সুদমুক্ত, জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্যকার্ড, ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেওয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষিকার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত