আ.লীগ নেতারা চাইলেন ধানের শীষে ভোট

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম

মাদারীপুর-১ (শিবচর) আসনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সেøাগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। গত মঙ্গলবার রাতে শিবচর পৌরসভার সাবেক মেয়র মো. আওলাদ হোসেন খানের বাড়িতে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের ২০ নেতাকর্মী উঠান বৈঠকে হাজির হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সেøাগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন।

আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন।

সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, কে কোন দল করল সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো, সবাই মানুষ। নির্বাচনের পর কোনো অযথা হয়রানি করা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত