আল-নাসর ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ এএম

সৌদি ক্লাব আল-নাসর ছাড়ার গুঞ্জনকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও সেগুলো তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

কয়েকদিন আগে একটি ম্যাচের স্কোয়াডে না থাকায় রোনালদোর সঙ্গে আল-নাসর কর্তৃপক্ষের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। সৌদি ফুটবলের ট্রান্সফার বাজারের উত্তাপের মধ্যে কেউ কেউ দাবি করেছিলেন, ক্লাবের কৌশল ও দল গঠনের বিষয়ে অসন্তুষ্ট হয়ে তিনি আল-নাসর ছাড়তে পারেন। তবে এসব গুঞ্জনের দ্রুত অবসান ঘটান রোনালদো নিজেই।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের একটি ছবি পোস্ট করেছেন রোনালদো। সেটায় আল-নাসরের রঙের দুটি হার্ট চিহ্ন যুক্ত ছিল। এর মাধ্যমে তিনি বোঝান, ক্লাবের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং তিনি নিয়মিত অনুশীলনে ফিরেছেন।

করিম বেনজেমার আগমনে আল-হিলালের শক্তিশালী দল গঠনের পর আল-নাসরের প্রতিযোগিতামূলক অবস্থান নিয়ে রোনালদো হতাশ হয়ে পড়েছিলেন বলে ধারণা করা হয়েছিল। তবে পরবর্তী তথ্যে জানা যায়, ক্লাবের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধ নেই। ৪০ বছর বয়সেও সৌদি প্রো লিগে রোনালদো অন্যতম প্রভাবশালী ফুটবলার। গোল ও নেতৃত্বের মাধ্যমে তিনি আল-নাসরের আন্তর্জাতিক পরিচিতি বাড়িয়েছেন। একই সঙ্গে ক্লাবের ভেতরে প্রত্যাশার চাপও বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত