৫ ফেব্রুয়ারি জন্ম নেওয়া বিশ্বতারকাদের নিয়ে এটাই কি ‘জন্মদিনের সেরা দল’?

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

ফুটবল বিশ্বের জন্য বিস্ময়কর এক তারিখ হলো ৫ ফেব্রুয়ারি। কাকতালীয়ভাবে এই দিনে জন্ম নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, কার্লোস তেভেজ ও ঘেওর্গে হাজির মতো বিশ্বখ্যাত সব তারকা। যদি একই দিনে জন্ম নেওয়া ফুটবলারদের নিয়ে একটি পাঁচজনের দল গড়া হয়, তবে রোনালদো, নেইমার, তেভেজদের নিয়ে তৈরি হতে পারে এক ভয়ংকর আক্রমণভাগ।

ক্রীড়া বিষয়ক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে, এই দলে গোলরক্ষক ও ডিফেন্ডারের অভাব থাকলেও দলটি যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হতে পারে। শুধু এই চারজনই নয়, ৫ ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া অন্য পেশাদার ফুটবলারদের তালিকায় রয়েছেন জিওভানি ভান ব্রঙ্কহোর্স্ট, ভেদরান চর্লুকা, আদনান জানুজাই, প্যাট্রিক রবার্টস ও বিলি শার্পের মতো পরিচিত নাম।

ফুটবলপ্রেমীদের কাছে প্রশ্ন, একই দিনে জন্ম নেওয়া ফুটবলারদের মধ্যে কি ৫ ফেব্রুয়ারি সবচেয়ে শক্তিশালী? অবশ্য বছরের অন্য দিনেও তারকায় ভরা দল পাওয়া যায়। যেমন ২৪ জুন জন্ম নিয়েছেন লিওনেল মেসি, দারউইন নুনেজ, মাইকাহ রিচার্ডস, কেভিন নোলান ও ডেভিড আলাবারা। আবার ৭ জানুয়ারিতে জন্ম নেওয়া এডেন হ্যাজার্ড, ইয়ান ওবলাক, অ্যান্টোইন সেমেনিও, ওয়েইন রাউটলেজ ও গ্রান্ট লিডবিটারকে নিয়ে তুলনামূলক ভারসাম্যপূর্ণ দল গঠন করা সম্ভব।

সব মিলিয়ে, ফুটবল দুনিয়ায় ‘জন্মদিনের সেরা দল’ নিয়ে এই বিতর্ক ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আনন্দ ও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত