পোস্টাল ভোট

কাশিমপুর কারাগারে ৯৭১ জনের মধ্যে ৪১২ ভোট প্রদান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

গাজীপুরের কাশিমপুরে চার কারাগারে গত দুইদিনে ৪১২ জন ভোটার তাদের পোস্টাল ভোট দিয়েছেন। তবে ভোট দেওয়ার জন্য ৯৭১ জন বন্দি রেজিস্ট্রেশন করেছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

কাশিমপুর কারাগার-১ এর কারা তত্ত্বাবধায়ক আবু নূর রেজা জানান, তার কারাগারে ১৬১ জন বন্দি পোস্টাল ভোট দেওযার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর ৯৩টি ব্যালট হাতে পেয়েছেন। গত দুইদিন ৯৩ জন বন্দি ভোটাধিকার প্রয়োগ করছেন। বাকিগুলো হাতে আসার পর তাদের ভোট নেওয়া হবে।

কাশিমপুর কারাকার-২ এর তত্ত্বাবধায়ক মো. আল মামুন জানান, তার কারাগারে ১৩৭ জন বন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তার মধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) ৯৩ জন বন্দি ভোট দিয়েছেন। যা বৃহস্পতিবারও পর্যন্ত চলমান রয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, তার কারাগারে ৬২৯ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে এ পর্ডন্ত ৫২০ টি ব্যালট হাতে পেয়েছেন। অবশিষ্ট গুলো যাচাই বাছাই শেষে তাদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে গত দুইদিনে ২২০ জনের ভোট নেওয়া হয়েছে। তবে যাচাই-বাছাই শেষে হাতে ব্যালট প্রাপ্তির পর ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাকিদের পোস্টাল ভোট নেওয়া হবে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার জানান তাদের কারাগারে ৪৪ জন নারী বন্দী পোস্টাল ব্যালটে ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে একমাত্র ৩৪টি পেল হাতে পেয়েছেন। বুধবার তাদের ভোট নেওয়া হয়েছে। সমগ্র ব্যালট যাচাই বাছাইয়ের পর হাতে পৌঁছেলে কারাগারে অন্যদেরও ভোট নেওয়া হবে।

অপরদিকে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য মোট ২৩ হাজার ১৭ জন ভোটার নিবন্ধিত হন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২২ হাজার ৯২৭টি পোস্টাল ব্যালট অনুমোদিত হয় এবং ৯০টি ব্যালট অনুমোদন পায়নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রমের পরে জেলা প্রশাসনের কাছে এক হাজার ২২৪টি পোস্টাল (ভোটার) ব্যালট জমা পড়েছে। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা এ ভোট দেওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত