বুকে জড়িয়ে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী আতাউল্লাহ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জয়ের লক্ষ্যে ছুটির দিনেও বিরামহীন প্রচার প্রচারণা চালাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ১১ দলীয় জোট প্রার্থী মো. আতাউল্লাহ। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু করে দিনভর তার নির্বাচনী এলাকার ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে শাপলা কলি প্রতীকের ভোট চেয়ে যাচ্ছেন প্রার্থী মো আতাউল্লাহ। 

শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. আতাউল্লাহ তার নির্বাচনী এলাকায় গিয়ে ভোটারদের কাছে গিয়ে দোয়া চেয়েছেন। এসময় নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত