বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোরের বাগাতিপাড়া উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাগাতিপাড়া পাইলট মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালঞ্চী রেলগেটে গিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিভাগের সেক্রেটারি ইশরাত জাহান বেবীর নেতৃত্বে প্রায় তিনস্রাধিক কর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের নারী সমাজ আজ আর পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সচেতন অংশগ্রহণ এখন শুধুমাত্র সময়ের দাবি।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে এবং ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানান।
মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য শামসুন্নাহার আয়শার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সহধর্মিণী ফাতেমা খানম ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।
