টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি নিহত মা-ছেলে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের পরিবারের দাবি- স্বামীর সঙ্গে অভিমান করে শিশুসন্তানসহ ট্রেনের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মা।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিমা আক্তার পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তারা নিহত হন।

নিহত জান্নাতের নানা দেলোয়ার হোসেন দাবি করে বলেন, জান্নাতের স্বামীর সঙ্গে শুক্রবার রাতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জান্নাতকে তার স্বামী মারধর করেন। খবর পেয়ে আমরা জান্নাত আনতে যাই, কিন্তু আমাদের কাছে দেয় নাই। শনিবার সকালে জান্নাতকে সন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে স্বামী কাজে চলে যান। পরে জান্নাত সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত