যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. খোরশেদ মিয়াকে (৪৬) ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খানের দিক নির্দেশনায় এএসআই শামীম আহাম্মেদ সঙ্গীয় ফোর্স সহ ডিএমপি ঢাকা হাতিরঝিল থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোরশেদ মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের বুলু মিয়া প্রকাশ বিল্লালের ছেলে। তিনি ১৯৯৯ সালের একটি হত্যা মামলার আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, গ্রেপ্তারের পর আজ সোমবার দুপুরে তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শাকিবের নতুন নায়িকা নিয়ে কৌতুহল