দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি এএইচ-১এস কোবরা নামে একটি সশস্ত্র হেলিকপ্টার সোমবার (৯ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় গাপিয়ং কাউন্টিতে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে দুর্ঘটনায় পড়ে। এতে হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যই নিহত হন বলে সামরিক বাহিনী জানিয়েছে। 

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর আহত অবস্থায় দুই ক্রু সদস্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর সেনাবাহিনী এএইচ-১এস মডেলের সব হেলিকপ্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্ত দল গঠন করা হয়েছে। সামরিক বাহিনী জানায়, ওই প্রশিক্ষণে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণ পদ্ধতি অনুশীলন করা হচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত