ঢাকায় নির্বাচনের মধ্যে দুদিন ভিসা দেবে না ডেনমার্ক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১১-১২ ফেব্রুয়া‌রি দুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখবে ঢাকায় ডেনমার্কের দূতাবাস। মসোমবার (৯ ফেব্রুয়া‌রি) ঢাকার ডে‌নিশ দূতাবাস এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস থেকে জানা যায়, বাংলা‌দে‌শের জাতীয় নির্বাচনের কার‌ণে আগামী ১১-১২ ফেব্রুয়া‌রি ভিসা দেওয়া সম্ভব হবে না। এসময়ে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল ভিসা আবেদন নে‌বে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত