হান্নান মাসউদ

হাতিয়াকে জেলা, নোয়াখালীকে বিভাগ করা হবে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

নির্বাচিত হলে হাতিয়াকে জেলা ও নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

হাতিয়াকে গোলামির রাজনীতি থেকে মুক্ত করা আশ্বাস দিয়ে তিনি বলেন, আমাদের রাজনীতি হলো সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার। ঘাটে দীর্ঘদিনের সেন্ডকেট ভেঙে দেওয়া হয়েছে। কাউকে চাঁদাবাজী করতে দেওয়া হবে না। রাজনীতি করতে হলে সবাইকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ওছখালী কে এস এস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের শেষ নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, কেউ যদি আমাদেরকে আঘাত করে আমরা পাল্টা আঘাত করব না, কেউ যদি আমাদের ওপর হামলা করে আমরা পাল্টা হামলা করব না। আমরা প্রতিশোধ না নিয়ে দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে হয়ে নতুন হাতিয়া গড়ে তুলবো।

হাতিয়াবাসীর উদ্দেশ্যে নিজের নির্বাচনী ইশতিহার ঘোষণা করে তিনি বলেন, এই ইশতেহার হলো সিএনজি চালকের ইশতেহার, এটা ঘাটের শ্রমিকের ইশতেহার, এখানে সকল শ্রেণি পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। প্রায় ৩৫ মিনিটের বক্তব্যে তিনি ইশতেহারে নদী ভাঙন রোধ, বেড়ীবাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পর্যটন ও নদী বন্দর স্থাপনের কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত