আসামে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মুসলিমবিদ্বেষী ভিডিও

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত গান ভিডিও নিয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন, যেন নির্বাচনী দ্বন্দ্ব মীমাংসার জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার না করা হয়।  

ভিডিওটি আসাম বিজেপি সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করেন, সেখানে শর্মাকে মুসলিম পুরুষদের লক্ষ্য করে প্রতীকীভাবে বন্দুক চালাতে দেখা গেছে। ভিডিওটিতে তার এয়ার রাইফেল ধরা আসল ফুটেজের সঙ্গে এআই ভিজ্যুয়ালও ব্যবহার করা হয়েছে। কমিউনিস্ট পার্টিসহ আবেদনকারীরা ঘৃণাপূর্ণ বক্তব্য ও সাম্প্রদায়িক বিভাজন নিয়ে এফআইআর দায়েরের দাবি করেছেন এবং বিশেষ তদন্ত টিম গঠনের আহ্বান জানিয়েছেন।  

সুপ্রীম কোর্টের চিফ জাস্টিস সুর্য কান্ত বিশেষভাবে উল্লেখ করেছেন, নির্বাচনের আগে আদালতকে রাজনৈতিক বিতর্কের মঞ্চে রূপান্তর করা যাবে না। সম্প্রতি হিমন্তের আসামের মুসলিমদের লক্ষ্য করে ঘৃণাপূর্ণ মন্তব্য ভারতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত